• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ক্ষমতায় গেলে ৩ প্রতিজ্ঞা জামায়াতের, জানালেন আমির

রিপোর্টার: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা, সেটা তার হাতে তুলে দেওয়া হবে।
শনিবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক অধিবেশন-২০২৫ এ প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির।

ক্ষমতায় গেলে নিজেরা কী কী করবেন, তার মধ্যে তিনটি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থা রাখব না। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব।’

বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে জানিয়ে শফিকুর বলেন, ‘ছেলে অথবা মেয়ে শিক্ষার পাট চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয়, সে উদ্যোক্তা হবে, না হয়, সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে। সে বেকার থাকবে না। দ্বিতীয়ত ক্ষমতায় গেলে জামায়াত ঘুস, দুর্নীতি নির্মূল করবে।’

এ সময় তিনি আরও জানান, জামায়াত প্রতিটি সেক্টরের কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে।

এফডিইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- এফডিইবির কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ