• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান

রিপোর্টার: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন, অপেক্ষা আর না-বলা কষ্টের পর অবশেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর আবেগ আর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে প্রতিটি মুহূর্তে। বিমানবন্দর থেকে বের হয়েই জুতা খুলে খালি পায়ে মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান। পরে তিনি হাতে তুলে নেন এক মুঠো মাটি। প্রিয় স্বদেশের স্পর্শে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার পর বিমানবন্দর থেকে বের হয়ে প্রথমে দুই পায়ের জুতা খোলেন। এরপর হাতে নেন এক মুঠো মাটি।

এর আগে বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি কুশল বিনিময় করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে। এ সময় মেয়ের জামাইকে গোপাল ফুলের মালা দিয়ে বরণ করেন সৈয়দা ইকবাল মান্দ বানু।

বিমানবন্দর ত্যাগ করার পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে করে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত; সেটি অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এদিকে, বিমানবন্দরে বহু মানুষ, বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এছাড়া বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা রাস্তার দু’পাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ