• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা, শরীরে আটটি গুলির চিহ্ন

রিপোর্টার: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

খুলনা প্রতিনিধি: খুলনায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদিআরব ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৈহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সোহেল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। সোহেলের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান বলেন, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ