• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোর্টার: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধনি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এর আগে বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রার্জ্জাক পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনিত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর অপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, এড. আজিজুল ইসলাম, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলনা মোশারফ হোসেন, দেবহাটা আমির ওলিউর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সে লক্ষ্যে নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবি তারা তুলে ধরেন। আর এই ৫ দফা দাবি পূরন না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ