• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁর ওসি নিহত, স্ত্রী আহত

রিপোর্টার: / ৩২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: গাজীপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা জেলা পুলিশ লাইনের সামনে তিন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মোস্তাফিজ হাসান সড়কের পাশে প্রাইভেট কারটি রেখে তাঁর স্ত্রীসহ পুলিশ লাইনে প্রবেশ করেন। পরে রাস্তা পার হওয়ার সময় শিববাড়ি থেকে কাপাসিয়া গামী ‘পথের সাথী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লতিফা জেসমিনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এই ঘটনায় চালককে আটক ও বাসটিকে জব্দ করা হয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ