• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় মো. আকবর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আকবর মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের বড় বোন জোসনা বেগম বলেন, আমার ভাই স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।

তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে সোহেল নামে একটি ছেলে আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে তারা তর্কাতর্কিতে জড়ায়। তাদের বাকবিতন্ডা শুনে আমি ঘর থেকে বের হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করি। এরইমধ্যে সোহেল মোবাইল ফোনে কল করে তার চাচাকে খবর দেয়। খবর পেয়েই মোটরসাইকেলে করে মীর কাশেম ও সালমানসহ বেশ কয়েকজন এসে আমার ভাইয়ের ওপর হামলা করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আমার ভাই ছটফট করে শেষ হয়ে যায়।

জানা গেছে, মীর কাশেম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য। এছাড়া সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হালিশহর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, আকবরের লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা আসামী শনাক্ত করেছি। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ