• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

চিকিৎসা সেবার প্রসার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নতুন রূপ পেয়েছে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রিপোর্টার: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা সেবার প্রসার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নতুন রূপ পেয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় হাসপাতালটিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে আসা মানুষের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি।

​বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সাধারণ চিকিৎসার পাশাপাশি নিয়মিত সিজারিয়ান অপারেশন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া রোগীদের দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ে সক্রিয় রয়েছে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম (USG) মেশিন,প্যাথলজি বিভাগ। এছাড়া জলাতঙ্ক রুগীর ভেকসিন, সাপে কামরানোর এন্টিভেমন ছাড়াও গর্বভতী মায়েদের জন্য এএনসি, পিএনসি সেবা চালু আছে।

দূর-দূরান্ত থেকে আসা রোগীদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা চালু রাখার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে বিশুদ্ধ ও ফ্রেশ পানি সরবরাহ।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোগীদের সর্বোচ্চ সেবা দিতে বর্তমানে ১১ জন চিকিৎসক, ২০ জন নার্স এবং ৬৯ জন কর্মচারী সার্বক্ষণিক সেবা প্রদান করছে। চিকিৎসকদের আন্তরিকতা এবং কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় চিকিৎসাসেবার সার্বিক পরিবেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।

​স্থানীয়দের মতে, আগে যেসব সেবার জন্য জেলা সদরে যেতে হতো, এখন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তা সহজে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের এই ধারা বজায় থাকলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত সূচিত হবে।

এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,আমি হাসপাতালে আসার পর থেকে অনেক চিত্র পাল্টে গেছে , আমি চেষ্টা করছি হাসপাতালের সেবার মান বাড়ানোর । আমি চাই আপনারা ও আমাদের সহযোগিতা করলে আরো সামনের দিকে আগাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ