• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

চুয়াডাঙ্গায় জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলে জরিমানা

রিপোর্টার: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দৌলতদিয়া এলাকা তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

রবিবার (১৮ জানুয়ারী) বিকাল ৩টা থেকে সাড়ে ৪ পর্যন্ত পরিচালিত অভিযানে খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন সরিষা (ইদুরের বিষ্ঠা, মরা পোকা, অন্যান্য ময়লা) দিয়ে সরিষা তেল তৈরি ও প্রতিশ্রুত সরিষা তেল বাজারজাত করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় অসীম কুমার অধিকারীর প্রতিষ্ঠান মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলকে ৭০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এ সময় ভালো মানের পরিচ্ছন্ন সরিষা দ্বারা তেল বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ