• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর

রিপোর্টার: / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল থেকে এই হামলা চালান। একপর্যায়ে তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।

এদিকে হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠছে। পুলিশ আস্তে আস্তে জাপার কার্যালয় থেকে বিক্ষুদ্ধদের সরিয়ে সেখানে অবস্থান নিয়েছে।

জলকামান থেকে পানি দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে, গত ৩১ আগস্টও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তখন পুলিশ ঘটনাস্থলে এসে জলকামান ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং আগুন নেভাতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ