• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

জাতীয় সমবায় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও সভা

রিপোর্টার: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার উদ্যোগে এ অনুষ্ঠনের আয়োজনে করা হয়।

জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, জেলা কৃষি প্রকৌশলী খামার বাড়ির ডিএই হারুন বিন হানিফ, সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অরুপ সাহা, সাতক্ষীরা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুর রব ওয়ার্ছি, জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দীপু, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলী, পরিদর্শক জাফর ইকবাল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সাতক্ষীরা জেলা কেন্দ্র্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও মুর্শিদ আলম। দুগ্ধ প্রকল্পের আওতায় ৫জন সমবায়ীর মাঝে সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়।

এসময় সমবায় অফিসের কর্মকর্তা ও সমবায় সম্পৃক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ