
নিজস্ব প্রতিনিধি: জালিয়াতির মাধ্যমে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে আক্তার নামক এক ব্যক্তির বিরুদ্ধে।
জমি অবৈধভাবে দখল নিতে প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
সাতক্ষীরা শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার মিজানুর রহমান জানান, বিগত ১৫/১৬ বছর যাবত তার দাবিকৃত ৩১ শতাংশ জমি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে শালিশ করে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু আকতার হোসেন উক্ত শালিশ অমান্য করে আদালতে একাধিকবার মামলা করে হেয়ে যায়।
দেওয়ানি মামলায় হেরে গিয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে মিথ্যা চুরির মামলা দায়ের করে মামলাবাজ আক্তার হোসেন। যার সি আর মামলা ৫৮/২১ এবং ৫৬৪/২৩ নংসহ একাধিক মামলা। বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করে এসব মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় উক্ত মামলা খারিজ করে দেয়। এদিকে ওয়ারেশ কাম জালিয়াতি করে নি:সন্তান নারীকে স্বত্ত্বাধিকারী বানানোর চেষ্টা করেছে আক্তার। এনিয়ে একাধিকবার শালিস ও হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ করে বলেন, ওই আক্তার ফ্যাস্টিট আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নানানভাবে হয়রানি করেছে। মিথ্যা মামলায় জেল হাজত খাটিয়েছে, চাঁদাবাজি করেছে। সরকার পরিবর্তনের পরও প্রভাব খাটিয়ে হয়রানি করে যাচ্ছে। অবিলম্বে ওই আক্তারকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ অস্বীকার করে আক্তার হোসেন বলেছেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।