• আজ- রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল দেবহাটায় গরুর ডাক্তারের চিকিৎসায় গৃহবধুর মৃত্যু: ২ লাখ ২০ হাজার টাকায় ধামাচাপা খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন সাতক্ষীরার ৫ স্কাউটার ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান হরমুজ অবরোধের মাঝে ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল

রিপোর্টার: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরাতে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিলটি শুরু হয়। গণ মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে তুফান মোড় হয়ে বড়বাজার হয়ে থানা মসজিদ হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে যেয়ে শেষ হয়।

 

সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ১১ দলের আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রজমানের সঞ্চালনায় গণমিছিল পূর্বসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী মো: ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি মেহেদি হোসেন, কর্মপরিষদ সদস্য এড আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী , অফিস সেক্রেটারী রুহুল আমিন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবে কার্যকরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ