
নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির বাড়তি নজরদারি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। ডিসেম্বরে শেখ হাসিনা আসাকে ঘিরে বিভিন্ন নেতারা দফায় দফায় মিটিং করছে। কোন সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে সেটা নিয়ে একাধিক সীমান্ত পরিদর্শন করেছে একাধিক আওয়ামী লীগের কেন্দ্রীয় টিম।
এনিয়ে শেখ হাসিনার আসার ঘোষণায় তৎপরতা বাড়িয়েছে সরকার। গোয়েন্দা নজরদারি, কূটনৈতিক আলাপ আলোচনা, বিজিবির সীমান্ত টহল জোরদার বেড়েছে। একই সাথে রাজপথে আওয়ামী লীগ হঠাতে মাঠে নেমেছে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে এর ভিতরে বেড়েছে ভারতে পাসপোর্ট গমনকারী যাত্রীর সংখ্যা।
সরজমিনে অনুসন্ধানে জানা যায়, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ৫০০ যাত্রী যাতায়াত করছে। দেশে অস্থিরতার ভিতরে ভারতে গমনে তেমন প্রভাব পড়েনি। যাত্রীরা বলছে দেশে অস্থিরতার বাড়লেও আমরা শঙ্কিত নয়। গতমাসের তুলনায় এইমাসে বাংলাদেশ ভারতে যাতায়াত যাত্রীর সংখ্যা বেড়েছে। ইমিগ্রেশনে দীর্ঘ লাইন দিয়ে ভারতে যাওয়ার জন্য যাত্রীর সংখ্যা দেখা গেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভারতে ঘুরতে ও চিকিৎসা করতে যাচ্ছে। তবে ইমিগ্রেশন তথ্য মতে ভারতে চিকিৎসা থেকে ঘুরতে যাওয়া পর্যটক বেশি।
ভারত গমনকারী পাসপোর্ট যাত্রী ইফতেখার রহমান বলেন, আমি পরিবার নিয়ে ভারতে ঘুরতে যাচ্ছি। আমরা দেশ নিয়ে শঙ্কিত নয়। শেখ হাসিনা ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও সে দেশে আসবে না। দেশে সামান্য বিশৃঙ্খলা দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আমরা ভারতে যাচ্ছি ঘুরতে। পরিবার নিয়ে কলকাতা পাশাপাশি দার্জিলিং যাওয়ার পরিকল্পনা রয়েছে।
ভারত গমনকারী আরেক পাসপোর্ট অলিয়ার রহমান বলেন, চিকিৎসা করতে ভারতে যাচ্ছি। কলকাতা একদিন থেকে চেন্নাই যাবো ডাক্তার দেখাতে। দেশের এই পরিস্থিতির ভিতর ভারত গমনের বিষয়ে তিনি বলেন, দেশ স্বাভাবিক রয়েছে সামান্য বিশৃঙ্খলা হচ্ছে এটা সরকার নিয়ন্ত্রণ করবে। আমরা সাধারণ মানুষ চাই নিরাপত্তা আর স্বাভাবিক চলাফেরা। দেশ ভাল থাকুক বিশৃঙ্খলা মুক্ত সব নাগরিকের প্রত্যাশা।
ভারত থেকে বাংলাদেশে আসা শিউলী বর্মন বলেন, বাংলাদেশে এসেছি আমার পিসির বাড়ি ঘুরতে। শীত উপলক্ষে এ ঘোরা। দেশে অস্থিরতার বিরাজমান বিষয়ে বলেন, প্রতিটা দেশে টুকটাক রাজনৈতিক অস্থিরতা থাকে। এগুলো সরকার দমন করবে। আমাদের ভারতেও রাজনৈতিক উত্তাপ রয়েছে। তাই বলে দেশ থেমে গিয়েছে? দেশ দেশের গতিতে চলবে আমরা চাই নিরাপত্তা আর স্বাভাবিক জীবন যাপন।
সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন উপ পরিদর্শক আল আমিন বলেন, মানুষ স্বাভাবিক নির্বিঘ্নে যাতায়াত করছে। শেখ হাসিনা আসাকে ঘিরে দেশে উত্তাপ ছড়ালেও সাধারণ মানুষ আমলে নিচ্ছে। প্রতিদিন ভোমরা ইমিগ্রেশন দিয়ে ৫০০ পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ভারত যাওয়া আসা করছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধীনস্ত ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার বলেন, আমরা সীমান্তে নজরদারি রেখেছি। প্রতিটা ট্রাক চেক করছি। সীমান্তে টহল জোরদার করেছি। সরকার যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী আমরা সীমান্তে কাজ করে যাব।