• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

রিপোর্টার: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক সরিষা বোরো ধান রোপন আমন প্রদর্শনী এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার *(৩০জানুয়ারি) বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‌এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের খুলনার‌ কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ ও কোন অর্ডিনেশন সরেজমিনে উইং অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা কৃষিবিদ ড, মোঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা। বক্তব্য দেন খুলনার উপ‌পরিচালক মোঃ নজরুল ইসলাম,‌ পাটনার প্রকল্পের মনিটর অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ‌ মোঃ ফরিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার ‌এস এ পিসিও মোঃ আলী হাসান,আটলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার দাশ, প্রকাশ চন্দ্র রায়, মোঃ ইকবাল হোসেন,কৃষক মেঘনার দাস, নবদ্বীপ মন্ডল, তাপস সরকার, অর্চনা বসাক, ছন্দা মল্লিক ও জয়া সরকার প্রমূখ।

এছাড়া খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে।

চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজম হুদা জানান, ডুমুরিয়ায় উপজেলায় সরিষার ফসল এবার ভালো। আবহাওয়া অনুকূল থাকলে, আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শেষ দিকে ও ফাল্গুনের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।

তিনি আরো বলেন, এবছর আমরা ৯২৩ জন কৃষককে বীজ ও সার দিয়েছি এবং মাঠে গিয়ে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫৯ হেক্টর। উপজেলার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান জানান, অল্প খরচ ও সল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে। সরিষার বর্তমান বাজারদর ১৮ শ’ থেকে ২ হাজার টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরও বেশি পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ