• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ডুমুরিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 ডুমুরিয়া (খুলনা ) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১১জানুয়ারী) সকাল সাড়ে ১২টায় ডুমুরিয়া‌ সহকারী কমিশনার ভূমি অফিসের‌ সামনে‌‌  এলাকার হতদরিদ্র দু:স্থ অসহায় বাস্তহীন মানুষের ‌শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে  ডুমুরিয়া এলাকায় বসবাসকারী গৃহহীন পথশিশু ও হতদরিদ্র মানুষদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন।

তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র যেন প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই  দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।   তিনি আরো বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দের পরিমাণ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ‌বিএনপি‌‌ নেতা‌ সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,‌ ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের বড়বাবু মোহাম্মদ নাসিম উদ্দিন, ভূমি অফিসের নাজির কাম কম্পিউটার কিরণমালা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ