• আজ- শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন সাতক্ষীরার ৫ স্কাউটার ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান হরমুজ অবরোধের মাঝে ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা কালিগঞ্জে মহান মে দিবসে শ্রমিকদলের সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

রিপোর্টার: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় ঢাবি ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। মিছিলটি ছিল স্বল্প সময়ের। কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ