• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার উদ্যোগে সোমবার সকালে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে খুলনা রোড মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

র‌্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। মেলায় সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালামসহ জেলা বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থায় দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি সহায়তার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সহজ ও কার্যকর হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ