• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

তালায় অবৈধভাবে সরকারি জমি দখলের অভিযোগে জরিমানা ও স্থাপনা অপসারণ

রিপোর্টার: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

পাটকেলঘাটা (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালার পাটকেলঘাটা থানার পুটিয়াখালী মৌজার ১৪৯ দাগের ক-তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগে জরিমানা আদায়সহ অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান।

ঘটনা সূত্রে জানা যায়, পাটকেলঘাটা বড়বিলার গ্রামের অমূল্য কৃষ্ণ দাশের পুত্র নিরঞ্জন দাস (৫৮) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ০.০১ একর ক-তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে জরিমানা করা হয় এবং নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পাটকেলঘাটা থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, সরকারি জমি দখলমুক্ত ও সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ