• আজ- মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
নিজেদের পক্ষের ব্যাক্তিকে ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক ইদ্রিস আলীর ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ সাতক্ষীরায় পৌঁছেছে নির্বাচনী ব্যালট পেপার তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার তিন শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, গণমাধ্যমের খবর ৭ বছর আগে দেখা, ২০২৪ সালে প্রেম, পরের বছর দুজনই খুনের আসামি ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত জাতিসংঘের জরিপে বিএনপির ২৬৫ টি আসনের মধ্যে সাতক্ষীরা- ৩ আছে- ধানের শীষের নির্বাচনী জনসভায় কাজী আলাউদ্দিন সাতক্ষীরা-৩ আসনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী হাবিব নির্বাচনী মাঠে টহল তৎপরতায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ৩৫ প্লাটুন সদস্য

তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার

রিপোর্টার: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় হিরন্ময় মন্ডল (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকন্যা নিশিতা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর গাছা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হিরন্ময় মন্ডল তালা উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক এবং মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। ঘটনার পর আহত বাবা-মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক জানান, সকালে মেয়ের পাসপোর্ট তৈরির কাজে মোটরসাইকেলে করে সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হলে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে সজীব সরদার (৩২) নামের এক যুবক তার গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে তার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় আঘাত করে।

পরে কৃষ্ণনগর–গাছা ব্রিজের কাছে পৌঁছালে সজীব তাকে আটকিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে হিরন্ময় মন্ডল মাটিতে পড়ে গেলে তার বুকে লাথি মারা হয় এবং দেহ তল্লাশি চালিয়ে পকেটে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারী তাকে হুমকি দিয়ে বলে, দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল এবং টাকা না দিলে এলাকায় থাকতে দেবে না।

তিনি আরও জানান, অভিযুক্ত সজীব সরদার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে এবং এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। এর আগেও নেশার টাকার জন্য ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় বা আসন্ন নির্বাচনের সম্পর্ক নেই বলেও জানান তিনি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, একজন কলেজ শিক্ষক ও তার শিশুকন্যার ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। অভিযুক্ত যুবককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, বিষয়টি জেনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ