• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

সাতক্ষীরায় পৌঁছেছে নির্বাচনী ব্যালট পেপার

রিপোর্টার: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ব্যবহারের উদ্দেশ্যে ১৮ লাখের বেশি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। গণভোটের ব্যালট পেপারও আগেই সাতক্ষীরার সাতটি উপজেলায় পৌঁছে বিশেষ পুলিশি নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় এসে পৌঁছায়। পরে সেগুলো রোববার জেলার সাতটি উপজেলার স্ব স্ব নির্বাচন অফিসে পাঠানো হয়। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ব্যালট পেপারগুলো সংরক্ষিত রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা অনুযায়ী মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসেছে। তিনি বলেন, ব্যালট পেপার সংরক্ষণ, পরিবহন এবং ভোটকেন্দ্রে পৌঁছানোসহ পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সাতক্ষীরায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, মহিলা ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। নতুন ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৩৩ জন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৬০৯ জন।

এছাড়া জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬০৯টি এবং মোট কক্ষ ৩ হাজার ৩৭২টি। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ হাজার ৫৫৩টি ও মহিলা ভোটারের জন্য ১ হাজার ৮১৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, গ্রহণ করা এসব প্রস্তুতির মাধ্যমে সাতক্ষীরায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ