• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

রিপোর্টার: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহীদুল আলমসহ মোট ৫৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ-পদবি বাতিল করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংহত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বহিষ্কৃতদের মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহীদুল আলম অন্যতম। এছাড়াও দেশের বিভিন্ন নির্বাচনী আসনের নেতাকর্মীরাও এই তালিকায় রয়েছেন বলে জানানো হয়েছে। তালিকায় সারাদেশে মোট ৫৯জনকে একইভাবে বহিষ্কার করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা জোরদার করতে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। এই বহিষ্কার সিদ্ধান্ত নির্বাচনী মাঠে দলটির কৌশল ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ