• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

দলের সিদ্ধান্তের বাইরে চললে তাকে বহিষ্কার করা হবে-সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: দলের মনোনয়ন প্রার্থী ধানের শীষ প্রতীকের বাইরে কোন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। দেশের স্বার্থে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ।
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রধান আলোচক ছিলেন, জেলা সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ প্রমুখ বক্তব্য রাখেন।
মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ