• আজ- মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন তালায় শিক্ষক পরেশের সুদের ফাঁদে সর্বশান্ত একাধিক পরিবার, পালিয়ে বেড়াচ্ছে গৃহবধু দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা করছে নিউইয়র্ক বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন আনছে ফিফা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরী ‘নর্ড’ বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা

রিপোর্টার: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল। খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়।

এসময় খেজুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত ক্ষতিকর চিংড়িগুলো জনসম্মুখে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় মৎস্য উপস্থিতিতে অন্য ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ