• আজ- বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

কালিগঞ্জে চাঁচাই বৃক্ষমেলা উদ্বোধনের অপেক্ষায়: বিপাকে নার্সারি মালিকরা

রিপোর্টার: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আয়োজিত চাঁচাই বৃক্ষমেলা উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন নার্সারি মালিক ও ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় মেলা প্রাঙ্গণে অপেক্ষার প্রহর গুনছেন তারা। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন মেলায় অংশ নিতে আসা ব্যবসায়ীরা।

শুক্রবার (২ অক্টোবর) সকালে সরেজমিনে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন নার্সারি মালিক তাদের গাছের চারা নিয়ে স্টলে অবস্থান করছেন। পাশাপাশি শিশুদের খেলনা সামগ্রীসহ বিভিন্ন পণ্যের দোকানও প্রস্তুত রয়েছে। মেলার অন্যান্য কার্যক্রম ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হলেও আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় অনেকটা স্থবির হয়ে রয়েছে মেলার মূল কার্যক্রম।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চাঁচাই বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে কোনো এক কারণে নির্ধারিত সময়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। ফলে দূর-দূরান্ত থেকে আগেই মেলায় এসে অবস্থান নেওয়া নার্সারি মালিক ও ব্যবসায়ীদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ বৃক্ষমেলাকে ঘিরে নার্সারি মালিকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ-উদ্দীপনা রয়েছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা নিয়ে অংশ নিয়েছেন তারা।

মেলায় আগত নার্সারি মালিকরা বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান,সবুজে ভরে উঠুক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে হবে। মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের বৃক্ষমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, অনেকেই দূর-দূরান্ত থেকে গাছের চারা ও বিভিন্ন পণ্য নিয়ে মেলায় এসেছেন। আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমও প্রত্যাশিত ভাবে শুরু করা যাচ্ছে না। দ্রুত মেলার উদ্বোধন সম্পন্ন হলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে এবং মেলার কার্যক্রমও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ