• আজ- বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মেধাবী ছাত্র জাকারিয়া হত্যা: মূল হোতা নাহিদসহ গ্রেপ্তার- ২ তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশ দলকে অবরুদ্ধের চেষ্টা: গ্রেফতার ৩ সাতক্ষীরায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় ১২ জনের নামে মামলা: প্রধান আসামী নাহিদকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জি এম আমিনুল হক: চ্যানেল আই মাটি ও মানুষের কথা বলে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন ও বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই অদ্বিতীয়। আগামীতেও এই ইতিবাচক ভূমিকা দেশের কল্যাণে অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে চ্যানেল আইয়ের জয়যাত্রা।
‎
‎বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এভাবেই চ্যানেল আইয়ের কাছে নানা প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎‘সত্য সুন্দর প্রকাশে, চ্যালেন আই আটাশে’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।
‎স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।
‎
‎অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধূরী, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সংগীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, নারী নেত্রী জ্যোংন্সা দত্ত, মানবাধিকার কর্মী মাধব দত্ত, লেখক শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাংবাদিক আবুল কাসেম, আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন,বিডিএফ প্রেসক্লাবের সভাপতি জি এম আমিনুল হক ও যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরা মৌ ও সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফোয়ারা রানী প্রমুখ।
‎
‎এসময় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ