• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন প্রেসক্লাব সভাপতি সফু স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল: আশাশুনিতে তোলপাড় সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসককে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী এবং উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাইকৃত ১১৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ