• আজ- রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সড়ক দখলে বালুর সিন্ডিকেট, ১০ চাকার ট্রাকে বেপরোয়া বালু বাণিজ্যে জনদুর্ভোগ চরমে: নীরব ভূমিকায় প্রশাসন ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা: বিশেষ বরাদ্দের দাবী পরিবেশবাদীদের সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কমিটি: সভাপতি মুকুল, সম্পাদক জাহিদুল, সাংগঠনিক মাসুদ দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়ায় ৬৪৯ পরিবারের মাঝে চাল বিতরণ যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০ মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রম আরও কার্যকর করতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানার সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, প্রেসক্লাবের এম এ মামুন, সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের ম্যানেজার মামুন হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ, ব্র্যাকের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, ডিআরআরএর কর্মকর্তা তরুণ কুমার সরদার, আইডিয়ালের প্রতিনিধি কাওছার আলী, আশার আলোর প্রতিনিধি নজরুল ইসলাম এবং সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বল্প খরচে ও স্বল্প সময়ে বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

এসময় বক্তারা গ্রাম আদালতের ক্ষমতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ