
দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ একটি অভিযান পরিচালিত হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, এসআই আকিজুর রহমান, এএসআই ইব্রাহীম খলিল, এএসআই হান্নান মিয়া ও এএসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার বসন্তপুর গ্রামের বাবুল শেখের পুত্র আলামিন শেখ, শরিফুল ইসলামের স্ত্রী পারুল খাতুন, বহেরা গ্রামের মোহাম্মাদ সরদারের পুত্র আলমগীর (৩৯), একই গ্রামের ফারুক হোসেনের স্ত্রী সালমা পারভীন (৩৩), ওসমান গনি সরদারের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৩), আলাউদ্দীন সরদারের স্ত্রী মোমেনা খাতুন (৩৬) কে থানার বিভিন্ন এলাকা থেকে জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করেন।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনচার্জ আব্দুল আলিম জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ কাজের সাথে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।