• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি- রফিকুল, সম্পাদক- হাসান, সাংগঠনিক- বাবু

রিপোর্টার: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বেছে নিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ওয়ার্ড কাউন্সিলররা দুপুর ৩টা থেকে বিরামহীনভাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীদের প্রচারণা ছিল দৃষ্টি নন্দন চোখে পড়ার মত। যা নির্বাচনের মাধ্যমে অনুকূল পরিবেশ ফিরে পেয়েছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও আনন্দমুখর। নির্বাচনে পারুলিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম সানা ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী তরিকুল ইসলাম ১৩০ ভোট পেয়েছে। সাধারন সম্পাদক পদে জি,এম হাসান সরাফি ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী নজরুল ইসলাম ১৬৯ ভোট পেয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম বাবু ৩৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী শফি আহমেদ ৯৬ ভোট পেয়েছে। এসময় ফলাফল ঘোষনা অনুষ্ঠান ও নির্বাচনের সার্বিক দিক মনিটরিং করেন জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম, জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও দেবহাটা উপজেলা শাখার সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা শাখার সদস্য ও দেবহাটার সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ