• আজ- শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন সাতক্ষীরার ৫ স্কাউটার ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান হরমুজ অবরোধের মাঝে ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা কালিগঞ্জে মহান মে দিবসে শ্রমিকদলের সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি

দেবহাটায় শ্রমিকদলের আয়োজনে মে দিবসের আলোচনা ও শ্রমিক সমাবেশ

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেবহাটা উপজেলা শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল ৫টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ইউপি সদস্য মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম।

দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আহছানউল্লা ঢালী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইমারত শ্রমিকদলের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা শ্রমিকদলের সভানেত্রী সাজু পারভিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। তারা সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সেসব কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ