• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারী ২৬) নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শিমুলিয়া প্রাইমারী স্কুল মাঠে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারক, সাবেক সাধারণ তরিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সভাপতি আইনুল ইসলাম নান্টা, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: কামরুজ্জান ভুট্টো, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক কোষাধ্যক্ষ ও চেয়ারম্যান রেজাউল করিম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ রাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহম্মেদ মানিক।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি এব্রাহীম কবির মিঠু, বিএনপি নেতা ফারুক হোসেন, আহছান হাবিব, ইমরান হোসেন, দেবহাটা ছাত্র দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।

এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ