• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা ও আশাশুনি উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবাদুল, আরিফুল, সামাদ, খাইরুল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১১জুন) বিকাল ৪ টায় উপজেলার বড় শান্তা প্রাইমারি স্কুলের সামনে দেবহাটা ও আশাশুনি উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্ত্বে ও জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের দেবহাটা উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সবুজ, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, জামায়াত কর্মী কোহিনুর ইসলাম, বন্ধু মহল সংগঠনের সভাপতি অজয় কুমার মন্ডল, টিকেট পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিশ্বজিত সরকার, বদরতলা বাজার কমিটির সভাপতি কামরুল ইসলামসহ শত শত ঘের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি অত্র এলাকায় মাছের ঘেরে সাধারন মানুষকে জিম্মি করে অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, চুরিসহ নানা প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে উক্ত সন্ত্রাসী বাহিনী। তাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ