• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

দেশপ্রেম তৈরির কারখানা ইসলামী ছাত্রশিবির- শিবির সভাপতি জাহিদুল ইসলাম

রিপোর্টার: / ৩১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ১৫টি বছর কথায় কথায় দেশ প্রেমের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। খুন করেছে, গুম করেছে। ছাত্র শিবির এমন দেশ প্রেমে চায় না। ছাত্র শিবির এমন দেশপ্রেম তৈরি করে যেখানে কোন জুলুম নির্যাতন থাকবে না। লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন গুলো বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

সোমবার ( ১৩ অক্টোবর ) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারী কলেজ শাখা আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদুজ্জামানের সঞ্চালনায়

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি।

তিনি বলেন, ছাত্র শিবির স্বপ্ন দেখায়। লক্ষ্য ঠিক করে দেয়। বাস্তবায়নে গাইড লাইন দেয়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করনীয় তাই করবে।

তিনি বলেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা বিদ্বেষ ছড়ানো হয়।

তিনি বলেন, ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নারীর অধীকার রক্ষায় ইসলাম যে ভাবে প্রোমোট করেছে ছাত্রশিবির সেই ভাবে ছাত্রী বোনদের প্রোমোট করে। এমনকি হিন্দু ভাই বোনেদের পাশে সবসময় ছাত্রশিবির ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওমর ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী ইরফান হাসান সাকিব,শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান, একাদশ শ্রেনীর শিক্ষার্থী শানজিন নাহার শুভা, তাসনিম আলম প্রমুখ।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ