• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ‘রিভিউ আবেদন’

রিপোর্টার: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্যসচিব ও ফেনী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলাল উদ্দিন আলাল।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়ে হাত উঁচিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ তার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। আবার কেউ কেউ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি প্রতিবাদস্বরূপ ও মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নো ক্যাপশন।’

এ বিষয়ে আলাল উদ্দিন আলাল বলেন, ‘অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানাতেই এ রিভিউর বিষয়টি করেছি। এটি যেহেতু চূড়ান্ত মনোনয়ন নয়, তাই আমরা প্রার্থী পরিবর্তনের জন্য রিভিউ আবেদন করছি। এ প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ব্যতিক্রমী উদ্যোগ। একসময় ফেনীকে ‘লেবানন’ বা ‘মৃত্যুপুরী’ বলা হতো, এখন এখানে প্রতিবাদের ধরণও যে বদলে গেছে— সেটিই এই রিভিউর মাধ্যমে বোঝাতে চেয়েছি।’

দলীয় সূত্র জানায়, ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারীসহ কয়েকজন নেতা। তাদের নিয়ে ভার্চুয়ালি মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩ নভেম্বর) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর তিনটি আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেন। এতে ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবেদীন এবং ফেনী-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ