• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিব

রিপোর্টার: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ধানের শীষের পক্ষে গ্রামে, গঞ্জে ও বাজারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার সকালে কলারোয়া উপজেলার নাঙ্গলঝাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করেন এবং দোয়া চান।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর, সাধারণ সম্পাদক মাষ্টার জাহাঙ্গীর, কলারোয়া পৌর যুগ্ম সম্পাদক যুগ্ন তুহিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকলাখুর রহমান শেলী, উপজেলা কৃষকদের আহ্বায়ক মাষ্টার মনিরুজ্জামান, কামরুল ইসলাম, ইশারুল ইসলামসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও তার সমর্থকরা।

বিএনপি নেতা হাবিব এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আমি অতীতে এই এলাকার এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন করেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমি আবারও বিজয়ী হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ