
নিজস্ব প্রতিনিধি: ধারের টাকা ফেরত চাওয়ায় মাগফুর রহমান নামের এক সৌদী প্রবাসীর নামে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। জানা যায়, গত এক বছর পুর্বে যশোর বাঘারপাড়া থানার খাজুরা বাজার এলাকার ইয়াসিন সৌদী আরবের দাম্মামে যান। বাংলাদেশে থাকতে মাগফুরের সাথে পরিচয় থাকা ইয়াসিন ২হাজার রিয়াল ধার নেয়। আজ-কাল দেই করে এক বছর পার হওয়ার পর গত ২৪ অক্টোবর টাকা চাইলে মাগফুর কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ইয়াসিন। টাকা না পেয়ে মাগফুর ইয়াসিনের বাবাকে বিষয়টি জানালে, এতে ক্ষিপ্ত হয়ে ইয়াসিন ফেসবুকে মাগফুরের ছবি ছেড়ে বিভিন্ন হুমকি ও অপপ্রচার চালাতে থাকে। ফেসবুক থেকে মাগফুরের ছবি সংগ্রহ করে তা এডিট করে ক্ষতি ও অপপ্রচার চালানোর হুমকি দেয় ইয়াসিন। ইয়াসিন প্রকাশ্যে ফেসবুকে পোষ্ট দিয়ে বলে, ফেসবুক থেকে অনেক ছবি নেওয়া হয়েছে, তোকে এবার দেখে নেবো। এমন কি প্রোফাইল থেকে বাচ্চাদের ছবি নিয়েও ব্লাকমেইল করার চেষ্টা করছে ওই ইয়াসিন। দু’একদিনের মধ্যে ফেসবুক থেকে নেওয়া ছবিগুলো দিয়ে পরিবারও আত্বীয় স্বজনের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ কিছু ছাড়বে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে ফেসবুকে। এবিষয়ে সৌদী প্রবাসী মাগফুর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।