• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি

রিপোর্টার: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে গিয়ে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সালাউদ্দীন বিশ্বাস সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহানাবাজ গ্রামের বাসিন্দা মোঃ সালাউদ্দীন বিশ্বাসের একটি লাল কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি. নং: সাতক্ষীরা-ল-১৩-৮৫১২) রয়েছে। গত ৭ জুন বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে  তিনি জাহানাবাজ গ্রামের রহমত আলীর বাড়িতে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে স্থানীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যান।

পরে প্রায় এক ঘণ্টা পর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ফিরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন। ধারণা করা হচ্ছে, বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান না পাওয়ায় তিনি সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ