• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নাশকতার মামলায় অভয়নগর আ.লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

রিপোর্টার: / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুর রউফ মোল্যা (৬০) অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি আব্দুর রউফ মোল্যা।

অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম বলেন, নাশকতার মামলায় এজারহারনামীয় পলাতক আসামি আব্দুর রউফ মোল্যাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ