• আজ- রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সড়ক দখলে বালুর সিন্ডিকেট, ১০ চাকার ট্রাকে বেপরোয়া বালু বাণিজ্যে জনদুর্ভোগ চরমে: নীরব ভূমিকায় প্রশাসন ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা: বিশেষ বরাদ্দের দাবী পরিবেশবাদীদের সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কমিটি: সভাপতি মুকুল, সম্পাদক জাহিদুল, সাংগঠনিক মাসুদ দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়ায় ৬৪৯ পরিবারের মাঝে চাল বিতরণ যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০ মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

রিপোর্টার: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।

নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।

এ ছাড়া নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না—এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ