• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

পদত্যাগ করে কোন দল থেকে নির্বাচন করবেন মাহফুজ-আসিফ?

রিপোর্টার: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একে সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লিখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন।

তবে তারা নির্বাচনে কোন দলের হয়ে অংশ নেবেন, তা নিয়ে আছে প্রশ্ন। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে। তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।

বিভিন্ন সূত্র বলছে, তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন। তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। তিনি বলেন, এমন কোনো আইন নেই যে-উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসাবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করব-তা এখনো ঠিক করিনি।’

তিনি জানান, ‘ঘোষণা দিয়েছি নির্বাচন করব, তবে কোথা থেকে করব ঘোষণা দেইনি।’ তিনি জানান, শুধু দুজন ছাত্র উপদেষ্টা নন, আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচন করতে পারেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লার ভোটার ছিলেন। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে, তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনো ঘোষণা করেননি।

এর আগে ৯ নভেম্বর তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা থেকেই নিশ্চিতভাবে নির্বাচন করব। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়ার ইচ্ছে আছে। ১৪ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন।

সূত্র দৈনিক যুগান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ