• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরার পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা: গ্রেফতার-১

রিপোর্টার: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। সোমবার (২৯ ডিসেম্বর) কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাগফুর। তিনি কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন।

জানা গেছে, মাগফুরকে গ্রেপ্তার করা হলে অন্য একজন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরদার মুজিবের পক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সরদার মুজিব এ প্রতিনিধিকে বলেন, তার পক্ষে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্রের প্রস্তাবক মাগফুরকে কলারোয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

কলারোয়া থানার ওসি এইচএম শাহিন বলেন, মাগফুরকে কলারোয়া থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মুজিবুর রহমান নামে একজনের মনোনয়নপত্র জমা হয়েছে। অন্য কেউ তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি কে জমা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ