• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ভারতীয় মন্ডল (৫৪) নামে এক পুলিশ কর্মকর্তার মাকে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ মার্চ) তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভারতীয় মন্ডল (৫৪) ওই গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল রেঞ্জে চাকরিরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিম্ময় মন্ডলের মা।

 

জানা গেছে, ২৫ থেকে ৩০ বছর আগে স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে পাইকগাছা মৎস্য আড়তদারি সমিতির মসজিদে ইমামতি করছেন।

স্থানীয় বাসিন্দা কুমারেশ মন্ডল ও তুহিন মন্ডল জানান, ঘটনার সময় কে বা কারা ভারতীয় মন্ডলকে হত্যা করেছে। তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পরে জবাই করা অবস্থায় পুকুরে তাকে ফেলে দেওয়া হয়েছে। পুকুর পাড়ে প্রচুর রক্ত দেখা গেছে। ওই বাড়িতে সকালে কাজের লোক এসে ঘর খোলা এবং সবকিছু এলোমেলো দেখে ভারতীয়কে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে তার লাশ দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনা এমনই হতে পারে, বাড়িতে চোর এসেছিল। হয়তো চোরদের তিনি চিনে থাকতে পারেন। এ কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে আসামি ধরা পড়লে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ