• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

পাকিস্থানে ক্রিকেট ম্যাচ চলার সময় মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১

রিপোর্টার: / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক: পাকিস্থানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্থানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটেছে বলে পাকিস্থানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাঁর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্থান (টিটিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে।

গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্থান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সরবকাফ। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে টিটিপি।

কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার জানিয়েছে, এ অভিযানের উদ্দেশ্য হলো জঙ্গিদের আস্থানা ধ্বংস করা এবং সীমান্তবর্তী এই অশান্ত এলাকায় জননিরাপত্তা ফিরিয়ে আনা। সেখানে সম্প্রতি টিটিপির কার্যক্রম বেড়ে গিয়েছিল।

গত সপ্তাহে বাজৌর জেলার লাঘারাই এলাকার একটি থানাতেও হামলা চালানো হয়। সেই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং স্থানীয় বাসিন্দা নাজিব খানকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণে থানার পাশে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ