• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

পাটকেলঘাটায় মজুমদারদের মালিকানাধীন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

রিপোর্টার: / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্বশুড় বাড়ি যাওয়া হলো না ফরহাদের। তার আগে ঘাতক মজুমদারদের মালিকানাধীন ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ।

 

নিহত যুবক মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা এলাকার মৃত  ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে।

 

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ওই যুবক নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইফতারির পর কুমিরা ইউনিয়নের মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরহাদ সাতক্ষীরা থেকে বাসযোগে পাটকেলঘাটায় এসে সেখান থেকে ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

 

পাটকেলঘাটা থেকে ভ্যানে করে যাওয়ার সময় অভয়তলা মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকটি পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন বলে স্থানীয়রা জানায়। ওই ট্রাকের নম্বর যশোর ট-১১-৩২৬৩।

 

ধাক্কায় ফরহাদ হোসেন ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তার মাথা ও বুকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
উল্লেখ্য, নিহত ফরহাদ হোসেনের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ