
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট ) সকালে ও দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত নেতারা হলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার শফিকুল ইসলাম।
সদর থানার পুলিশ জানায়, এই নেতাদের নামে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই নেতাদের চলমান অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, “নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য হিসেবে এই নেতারা সরকার বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ রয়েছে। চলমান তদন্তের সুবিধার্থে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”
এই ঘটনার পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে এটি স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। পুলিশ ও আওয়ামী লীগ নেতারা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য এবং বক্তব্য প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান (পিপিএম) আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।