• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টার: / ২২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: বুধবার (৮ জুলাই) সাতক্ষীরা টেলিভিশন নামের একটা অনলাইন পেজে ‘সাতক্ষীরার কালিগঞ্জের পানিয়ায় হাজী মধু ব্যবসায়ী গভীর রাতে মহিলা সাথে আটক ’ শিরোনামে প্রকাশিত ভিডিও এর প্রতিবাদ করেছেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে মোঃ শাহাজান সরদার।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, মঙ্গলবার (৭জুলাই) আমার বাড়িতে দুপরে আমার আত্মীয়-স্বজনদের দাওয়াত ছিল, বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ায় দুপুরে না আসতে পারায় সন্ধ্যার দিকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমার একজন আত্মীয় ও তার প্রতিবেশী।

পথিমধ্যে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মোল্লাপাড়া নামক স্থানে সড়কের উপরে আমার আত্মীয় কে আটকিয়ে শ্রীলতাহানির চেষ্টা করে গ্রামের কতিপয় নেশাগ্রস্ত উঠতি বয়সের যুবকেরা। আমি লোক মারফ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ এর এক পর্যায়ে ওই নেশাগ্রস্ত যুবকেরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজসহ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাতক্ষীরা টেলিভিশন নামের একটা অনলাইন পেজে প্রচার করে যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার প্রতিপক্ষরা এই সকল নেশাগ্রস্ত যুবকদের দিয়ে আমার মানহানি করার উদ্দেশ্যে এই ধরনের নেক্কারজনক ঘটনার পরিকল্পিতভাবে জন্ম দিয়েছে। আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের উদ্ধতন কর্মকর্তার আসু হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ