• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রেম করে বিয়ে: ডিভোর্সের পর মাথা ন্যাড়া হয়ে দুধ দিয়ে গোসল!

রিপোর্টার: / ৫১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রেম করে বিয়ে, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। অবশেষে বিচ্ছেদের পর মনের কষ্টে মাথা ন্যাড়া হয়ে দুধ দিয়ে গোসল করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন আহসান হাবিব নামের এক যুবক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহসান হাবিব গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিচ্ছেদের পর হাবিব নিজের বাড়ির সামনে বালতিতে করে দুধ এনে সবার সামনে গোসল করেন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন এমন দৃশ্য দেখে অবাক হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রথমদিকে সংসার ভালো চললেও কিছুদিন পর থেকেই শুরু হয় কলহ।

হাবিবের অভিযোগ, তিনি অনেক টাকা খরচ করে বিদেশে গিয়েছিলেন। কিন্তু সেখানে অসুস্থতার কারণে বেশি দিন থাকতে পারেননি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাকে দেশে ফিরতে হয়। বর্তমানে তিনি আর্থিক সংকটের মধ্যে আছেন। এ কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।

হাবিবের দাবি, ‘যখন আমার কাছে টাকা ছিল, তখন সে ভালোবেসে আমাকে বিয়ে করেছিল। এখন টাকা নেই বলে আমাকে ডিভোর্স দিয়েছে। তাই এই কষ্ট থেকে মুক্তি পেতে দুধ দিয়ে গোসল করে কিছুটা স্বস্তি পেলাম।’

হাবিব বলেন, ‘টাকার কাছে ভালোবাসা হেরে গেছে। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব।’

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ