• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে ১০ হজার বিঘা ধানের জমিতে লোনাপানি তুলেছে একটি চক্র: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ফরিদপুরে শিক্ষা কর্মকর্তা কালিগঞ্জের সন্তান রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা পাইকগাছা বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি তীব্র গরমে পুড়ছে সাতক্ষীরা: ঘনঘন লোডশেডিংএ চরম ভোগান্তি হয় ফাঁসিতে ঝুলবো, না হয় ‘গুপ্ত’ শিবিরকে হত্যা করব: সাবেক ছাত্রদল নেতার হুমকি ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা জাতি প্রতিহত করবে: রিজভী সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই টমাস অ্যালেন

ফরিদপুরে শিক্ষা কর্মকর্তা কালিগঞ্জের সন্তান রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রিপোর্টার: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মাকসুদ বিল্লাহ বাবু: ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৮) নামের এক উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ) বিকেল ৩ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় মাতৃকুঞ্জ নামের একটি বহুতল ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়। এঘটনায় শিক্ষা পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে ও গোপালগঞ্জ সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার সহধর্মিণী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

নিহত রাজু ইসলামের স্ত্রী সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তার জানান, শনিবার (২৫ এপ্রিল) সকালে আমি স্কুলে যাওয়ার সময় আমার স্বামী জানায়, তার শরীর ভালো লাগছে না। সে বলে আমি যদি মারা যাই আমাকে ভাঙ্গা কবর স্থানে দাফন কইরো।

 

নিহতের মা রাশিদা বেগম জানান, দুপুরে আমার ছেলে ফোন করে বলে মা আমার আশা ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না। এবিষয়ে ভবনের বাসিন্দা এ্যাডভোকেট ইকরাম আলী শিকদার বলেন, তাদের দাম্পত্য জীবনে অনেক ঝামেলা ছিল। কিছুদিন আগে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মিলে তাদের মিল করে দেওয়া হয়।

 

নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, আমরা এক মায়ের পেটে জমজ আপন দুই ভাই। সকালে মা আমাকে ফোন করে বলে তুই দ্রুত ভাঙ্গায় গিয়ে তোর ভাইয়ের খবর নে‌। তোর ভাই মনে হয় বিপদে আছে। আমি মার ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি আমার ভাইয়ের লাশের পাশেই ভাবী বসে আছে ও আমার দুই ভাতিজা পাশের রুমে বসে আছে।

 

তবে, পরিবারের অভিযোগ তার স্ত্রী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

 

থানার উপপরিদর্শক হাবিব জানান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা মাতৃকুঞ্জ বহুতল ভবনের চারতলা থেকে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের সদস্য ও প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলামের মৃত্যুর সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিস ও গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকর্মীরা ও শিক্ষকগন মাতৃকুঞ্জ ভবনে ভীড় জমায়। উপস্থিত ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী আবেগ আপ্লুত কন্ঠে বলেন, রাজু গোপালগঞ্জ চাকরি করলেও সে দীর্ঘদিন ভাঙ্গাতে বসবাস করছে। সে ছোট-বড় সকলের সাথে আন্তরিকতার সাথে চলাফেরা করেছে। তার এরকম মৃত্যুতে আমরা সবাই হতবাক।

 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলামের মৃত্যুর সংবাদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাড়িতে পৌছলে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

পরে রবিবার (১৬ এপ্রিল) ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় বিকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলামের লাশ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ