• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

বদলে গেছে সাতক্ষীরা দু’আসনের ভোটের হিসাব

রিপোর্টার: / ৪৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসন নিয়ে ইসির প্রস্তাবিত খসড়া প্রকাশের পর জেলাজুড়ে তীব্র আন্দোলন-সংগ্রামের জন্ম দিয়েছিল। তবে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত গেজেট ঘোষণার পর এবার বদলে গেছে সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের সীমানা।

চূড়ান্ত গেজেট অনুযায়ী, সাতক্ষীরার তালা ও কলারোয়া নিয়ে গঠিত হলো সাতক্ষীরা-১ আসন। সাতক্ষীরা সদর উপজেলার সঙ্গে দেবহাটা যুক্ত হয়ে গঠিত হলো সাতক্ষীরা-২ আসন। কালিগঞ্জ উপজেলার সঙ্গে আশাশুনি যুক্ত হয়ে গঠিত হলো সাতক্ষীরা-৩ আসন। আর শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত হলো সাতক্ষীরা-৪ আসন।

গতকাল বৃহস্পতিবার দেশের মোট ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত পর্যালোচনা করে এবং শুনানিতে উপস্থাপিত যুক্তিতর্ক বিবেচনা করেই প্রাথমিক খসড়ায় সংশোধনী এনে জাতীয় সংসদের আসন সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে ইসির গেজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আবসার মোর্তজা আলী বলেন, “আশাশুনির সঙ্গে কালিগঞ্জ উপজেলাকে সংযুক্ত করায় মন্দের ভালো হয়েছে। তবে আশাশুনির সঙ্গে দেবহাটা উপজেলা যুক্ত হলে আরও ভালো হতো।”

অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ডা. শহিদুল আলম বলেন, “ইসির পূর্বের প্রস্তাবিত খসড়ার চেয়ে এবারের আসন বিন্যাস অনেকটা ভালো হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছি। দল চাইলে আমি মানুষের খেদমতে কাজ করে যাওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ