• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

‘বান্ধবীসহ আমাকে ১ কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে’

রিপোর্টার: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

অনলাইন রিপোর্ট: চীনে পাচারের শিকার হেলেনা (ছদ্মনাম) নামে এক তরুণী। চীন থেকে কৌশলে দেশে ফিরে এসেছেন। দেশে এসেই তিনি একটি জাতীয় পত্রিকার সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, তার বান্ধবীসহ তাকে এক কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সিলভী নামের একটি মেয়ে আছে। চীনা নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। সিলভী এবং তার স্বামী মিলেই এ ব্যবসা করেন। সিলভী দম্পতির এ চক্রে আরও বেশ কয়েকজন লোক আছে। চক্রটি গত ১৪ বছর ধরে চীনে নারী পাচার করছে।

হেলেন আরও বলেন, সিলভীর সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। আমি বিউটি পার্লারে কাজ করতাম। আমার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সিলভী বলেন, ‘চীনে বিউটি পার্লারের কাজের চাহিদা অনেক বেশি। তুমি যেহেতু পার্লারের কাজ ভালো জানো, তাই তুমি চাইলে তোমাকে চীনের ভালো একটি পার্লারে অনেক টাকার চাকরি দিতে পারি।’ আমি তার প্রস্তাবে রাজি হওয়ার কারণেই আজ সর্বনাশ হয়েছে।

তিনি বলেন, প্রতারক চক্রের খপ্পরে পড়ার বিষয়টি বুঝতে পারার পর চীনা নাগরিকদের বলি, ‘আমরা দেশে ফিরে যেতে চাই।’ তখন আমাদের জানানো হয়, আমার এবং আমার বান্ধবীকে ৫০ লাখ টাকা করে মোট এক কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি দেশে আসার পরপরই চারজন তরুণীর ভিসা করা হয়েছে। তাদের নিয়ে আমাকে চীনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে সিলভী ও তার চক্রের সদস্যরা। ইতোমধ্যেই সবার টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না যে, আমার মতো অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ